০৪:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় মাদরাসায় যাওয়ার পথে ৪ বোন নিখোঁজ, ৩ দিনেও খোঁজ মিলেনি

  • তারিখ : ০৫:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / 601

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার ৩ শিক্ষার্থী ও পাশ্ববর্তী নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার অপর ১ শিশু শিক্ষার্থী সহ আপন ৪ বোন বৃহস্পতিবার মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে।

মজিবুল হক দীর্ঘদিন যাবৎ দাফন সেবা ও লাশ গোসল দিয়ে আসছেন। আত্মীয়-স্বজন ও ওই শিক্ষার্থীদের বান্ধবীদের বাড়ীতে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে শুক্রবার রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে তাদের পিতা।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের ৪ মেয়ে, তার কোন পুত্র সন্তান নেই। তাদের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেনীর ছাত্রী। বুধবার একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানা বাড়ীতে বেড়াতে যায় নিখোঁজ ৪ বোন।

পর দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা ৪ বোন নানা বাড়ী থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয়, এর পর থেকে তাদের কেউ বাড়ী ফিরেনি। বৃহস্পতিবার বিকেল থেকে মেয়েরা বাড়ীতে না যাওয়ায় তাদের পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পায়নি। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ৪ মেয়েকে খোঁজ পেতে স্থানীয় প্রশাসন ও সবার সহযোগীতা কামনা করেন নিখোঁজ মেয়েদের পরিবার।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে।

শেয়ার করুন

কুমিল্লায় মাদরাসায় যাওয়ার পথে ৪ বোন নিখোঁজ, ৩ দিনেও খোঁজ মিলেনি

তারিখ : ০৫:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২