০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় শিক্ষকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত

  • তারিখ : ১১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • / 547

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পীরকাশিমপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পীরকাশিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহত আলী আহাম্মদ (৬০) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫) মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হয়ে এখন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় অভিযুক্ত কাশিমপুর গ্রামের আলী আশরাফের ছেলে শিপন মিয়া উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক।

অভিযোগ সুত্রে জানা যায়, বসতবাড়ীর উঠানে ছাদের পানি পড়াকে কেন্দ্র করে শিক্ষক শিপন মিয়া ও তার পরিবারের সদস্যরা আলী আহাম্মদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এসময় আলী আহাম্মদের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে এগিয়ে এলে শিক্ষক শিপনের নেতৃত্বে তার ছোটভাইসহ বেশ কয়েকেজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় আলী আহাম্মদ ও তার স্ত্রী মাথায় রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পরে আহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে ৫জনকে আসামী করে বাঙ্গরাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত শিক্ষক শিপন মিয়া বলেন উভয় পক্ষের মাঝে হাতাহাতি হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলার কথাটি মিথ্যা। প্রতিহিংসা থেকে এই মামলা করা হয়েছে।

এব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

কুমিল্লায় শিক্ষকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত

তারিখ : ১১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০