০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩

  • তারিখ : ১০:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 350

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ৫বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিাভন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বাঙ্গরাবাজার থানা পুলিশ।

আটককৃত আসামীরা হলো উপজেলার হায়দরাবাদ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শিপন(৪২, সাজাপ্রাপ্ত), সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে জয়দুল হোসেন(৩৫,) একই উপজেলার নবীয়াবাদ গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে ইসমাইল (২০)।

জানা যায়, মাদক মামলার ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ইসমাইল চট্টগ্রামের বউবাজার ও সদরঘাট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পাল, এএসআই মাসুদুল হক ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সেখানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী শিপন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ইসমাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপরদিকে বাঙ্গরা বাজার থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ৩০পিছ ইয়াবা ট্যাবলেটসহ জয়দুল হোসেনকে গ্রেফতার করে।

এব্যাপারে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন বলেন, আটককৃত সাজাপ্রাপ্ত, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভূক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩

তারিখ : ১০:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২