১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় সোহেল হত্যা মামলার পলাতক আসামী জিলানী গ্রেফতার

  • তারিখ : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • / 629

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের অটোরিক্সা চালক সোহেল হত্যা মামলায় জিলানী(২২) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।

বুধবার সকালে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের খামারগ্রাম এলাকায় চট্টগ্রাম থেকে নবীনগরগামী গোমতী এয়ারকন বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার মেটংঘর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, গতবছরের ২৯শে নভেম্বর সন্ধ্যায় কোরবানপুর থেকে যাত্রীবেশে ২জন অজ্ঞাত লোক সোহেলের অটোরিক্সায় উঠে দৌলতপুরের দিকে যায়। পরে রাত সাড়ে নটায় মুকলেশপুর এলাকার একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। সেসময় তার অটোরিক্সা, মোবাইলফোন ও টাকা গুলোও নিয়ে যায় ঘাতকরা।

মামলার তদন্তকারী কর্মকতার্ বাঙ্গরাবাজার থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: শাহনেওয়াজ জানান, প্রযুক্তির সহায়তায় ও মোবাইল ট্র্যাকিংয়ের আমরা ক্লুলেস এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করি। অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই এরশাদ ও জিলানি দুজন মিলে হত্যা করে সোহেলকে। প্রকৃত আসামী জিলানীকে আটক করতে সক্ষম হই। এই মামলায় অপর আসামী এরশাদ কারাগারে আছে।

বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সম্পূর্ন ক্লুলেস একটি হত্যার রহস্য উদঘাটনে সফল হয়েছি। অনেক চেষ্টার পর যাত্রীবাহী একটি বাস থেকে আমরা জিলানীকে গ্রেফতার করি। আটককৃত আসামীকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত: গত বছরের ২৯শে নভেম্বর রাত সাড়ে ন’টার দিকে উপজেলার মুকলেশপুর এলাকার ধান ক্ষেত থেকে কোরবানপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহেল(৩০) নামের এক অটোরিক্সা চালকের গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

কুমিল্লায় সোহেল হত্যা মামলার পলাতক আসামী জিলানী গ্রেফতার

তারিখ : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১