০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

গাজা-ইসরায়েলে তীব্র সংঘাতে হাজারের বেশি মানুষের মৃত্যু

  • তারিখ : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / 1004

আন্তর্জাতিক ডেস্ক :

গত শনিবার (৭ অক্টোবর) কয়েক হাজার রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলের মাটিতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুপক্ষের সংঘাত চলছেই। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি যেন আরও খারাপ হচ্ছে।

এদিকে দুপক্ষের এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে প্রায় ৪১৩ জন।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলার কারণে প্রায় এক লাখ ২৩ হাজার ফিলিস্তিনি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তিনটি প্রধান শহরে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর এক কমান্ডার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিশেষ বাহিনী।

এদিকে হামাসের সঙ্গে তীব্র সংঘাতের কারণে গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জোনাথন কনরিকাস নামের ওই মুখপাত্র বলেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছি।

এসব সৈন্য বর্তমানে দক্ষিণ ইসরায়েলে রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের কাজ এই যুদ্ধের অবসান নিশ্চিত করা। ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়ার মতো আর সামরিক সক্ষমতা হামাসের থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

গাজা-ইসরায়েলে তীব্র সংঘাতে হাজারের বেশি মানুষের মৃত্যু

তারিখ : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩