১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া সেই চেয়ারম্যান বরখাস্ত

  • তারিখ : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
  • / 343

ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার বিকালে তার বহিষ্কার আদেশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

বরখাস্ত হওয়া ইউনিয়র পরিষদ চেয়ারম্যান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘ত্রাণ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মির্জাপুরের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে। ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১নং প্যানেল চেয়ারম্যান।’

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়াম্যান নুরুল আবছার গত ৬ এপ্রিল ত্রাণ দেয়ার কথা বলে ২৬টি পরিবারকে পরিষদে ডেকে নেয়। এরপর ফটোসেশন করে তাদের কাছ থেকে ত্রাণ কেড়ে নেয়। এর প্রতিবাদ করায় ওই পরিবারগুলোর উপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিন’এ সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। এরপর বিতর্কিত এ চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া সেই চেয়ারম্যান বরখাস্ত

তারিখ : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০