০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জীবিত মজিব থেকে মৃত মজিব অনেক শক্তিমালী- আ’ক’ম মোজাম্মেল হক

  • তারিখ : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • / 518

আরিফ গাজী :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন বিএনপির আমলে ৪ বার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা চুরির স্বীকৃতি এনেছিলো, আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক উন্নয়ন পদক লাভ করে দেশের সুনাম উজ্জল করেছেন।

বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিনত করেছিল, দেশে বিএনপি কোন উন্নয়ন করেনি, তাদের দেশের প্রতি কোন দায়বদ্ধতা নেই, তারা এতিমের টাকা লুটপাট করেছে, এতিমের টাকা চুরির অপরাধে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে।

মন্ত্রী বলেন, আমরা দেশের একটা মানুষকেও গৃহহীন রাখবো না, সকল জনসাধারণের খাদ্য অন্য বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবো। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন।

পরে তিনি মুরাদনগর, বুড়িচং, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টির সূচনা করে ছিলেন, পাকিস্তানের ২০ বছরে বাংলাদেশের কোন অফিসার সিএসপির পদ পায়নি, আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্যদিয়ে বঙ্গবন্ধুকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, কিন্তু বাংলার দামাল ছেলেরা গনআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করে ছিলেন।

২৬ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণায় আমরা স্বাধীনতা যুদ্ধে ঝেঁপে পড়েছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা এবং নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস

শেয়ার করুন

জীবিত মজিব থেকে মৃত মজিব অনেক শক্তিমালী- আ’ক’ম মোজাম্মেল হক

তারিখ : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১