১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ট্রেনে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন ছাত্ররা

  • তারিখ : ১০:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / 271

কুমিল্লা: ট্রেনে সুমন মিয়া (২১) নামে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন কলেজ ছাত্ররা। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। সুমন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ওসমানীপুরের আসকর মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার দুপুর ১টায় স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। কুমিল্লার সব কলেজের (ভিক্টোরিয়া কলেজ ব্যতীত) পরীক্ষা অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া সরকারি কলেজে। সে কারণে কুমিল্লার দক্ষিণাঞ্চলের অন্যান্য উপজেলার পরীক্ষার্থীরা চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে কুমিল্লায় আসেন। এদিন লাকসাম থেকে ট্রেনটি ছেড়ে আসার ১০ মিনিটের মাথায় ভিড়ের মধ্য থেকে এক ছাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন নিয়ে সামনে চলে যাচ্ছিলেন সুমন।

এ সময় পাশের ছাত্ররা টের পেয়ে তাকে ঘিরে ধরেন। বিষয়টি কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হলে সহকারী উপ-পরদর্শক (এ.এস.আই) দিনমণি চট্টলা ট্রেনের ওই বগির সামনে হাজির হন। সেখান থেকে সুমনকে আটক করেন তিনি।

ওই ট্রেনের যাত্রী লাকসাম নবাব ফয়জুন্নেছা স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ হাসান বলেন, আমরা টের পেলে ওই ছিনতাইকারী মোবাইল ফোনটি ট্রেনের মেঝেতে ফেলে দেন। এসময় সবাই মিলে তাকে ধরে ফেলি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিনমণি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

ট্রেনে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন ছাত্ররা

তারিখ : ১০:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২