০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পাইকারি বাজারে আদা ১৫০ টাকা দরে বিক্রির নির্দেশ

  • তারিখ : ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • / 404

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীর শ্যামবাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও মো. মাসুম আরেফিন। এ সময় আদার উচ্চমূল্য নিয়ন্ত্রণে তদারকি করা হয়।

সঙ্গে আমদানি মূল্যের সমন্বয় করে পাইকারি বাজারে প্রতি কেজি আদা ১৫০ টাকা দরে বিক্রয়মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে।

এর বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় সেখানকার এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ দিকে মূল্য কারসাজি, নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্যকৃত মূল্যের বেশি মূল্যে নিত্যপণ্য বিক্রয় করার দায়ে সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে ২৩৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, গত কয়েকদিনে প্রতি কেজি আদার আমদানি মূল্য ৯৭ টাকা।

সব খরচ মিলে চট্টগ্রামে হয়তো ১২০ টাকা হতে পারে; যা যৌক্তিক। সেহেতু ঢাকায় এ আদার দাম ১২৫-১৩০ টাকার বেশি হওয়ার কথা নয়; কিন্তু এখানে ২০০ টাকার ওপরে বিক্রির অভিযোগ আছে।

তিনি জানান, আমদানিকারকরা অসাধুভাবে মুনাফা করবে তা হতে পারে না। ভোক্তার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

যুগান্তর

শেয়ার করুন

পাইকারি বাজারে আদা ১৫০ টাকা দরে বিক্রির নির্দেশ

তারিখ : ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০