০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ

  • তারিখ : ১০:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / 351

নিজস্ব সংবাদদাতা :

রাঙ্গুনিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম গামী কাপ্তাই সেনানিবাসের একটি গাড়ি দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশাকে কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা রাঙ্গুনিয়া থানার অপর একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ি দুইটি রাস্তার মাঝখানে পড়ে থাকায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর দুইটি আলাদা ক্রেন এসে গাড়ি দুটিকে সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাঙ্গুনিয়ার থানার ওসি মো. মাহবুব মিলকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমাদের গাড়িটি তেল নেওয়ার উদ্দেশ্যে চন্দ্রঘোনা পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে আমাদের গাড়ির সংঘর্ষ হয়। একজন সেনা সদস্য গাড়ির গ্লাসের সঙ্গে সামান্য আঘাত পেয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন।

শেয়ার করুন

পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ

তারিখ : ১০:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১