০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বাংলাদেশ ভালো না লাগলে পাকিস্তান চলে যান: ফখরুলকে কাদের সিদ্দিকী

  • তারিখ : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / 348

পাকিস্তানই ভালো ছিল, তাই আমি তাকে বলব, যাদের এই দেশে ভালো না লাগে পাকিস্তান চলে যান। রাষ্ট্রনায়ক, নেতা হওয়া বড় কঠিন কাজ। এই দেশ হবে মানুষের দেশ। মানুষ হবে দেশের মালিক। কিন্তু আজ দেশের মালিক দারোগা পুলিশ, সরকারি অফিসার এবং যারা টাকা চুরি করে অনেক বিত্তবান হয়েছেন তারা। আমরা এ দেশ চাই না।

বুধবার (৮মার্চ) বিকালে ঘাটাইল উপজেলার আষাড়িয়া চালা শওকত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন: আমি এখন বিএনপিকে দেখতি পারি না, বিএনপি শুধু সরকারে যেতে চায়। চাউলের দাম বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রোলের দাম বাড়ল কিন্তু একদিনও বিএনপিকে রাস্তায় আসতে দেখালাম না। আমি রাজনীতি করি সম্মানের জন্য। অনেকে রাজনীতি করে এমপি-মন্ত্রী হবে। ওইরকম চাটুকার এমপি হওয়া, মন্ত্রী হওয়ার চাইতে অন্যের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো।

এ সময় কাদের সিদ্দিকী আরও বলেন: আওয়ামী লীগ বড় দল তাদের ক্ষমতা বেশি। বঙ্গবন্ধুকে বিক্রি করে যে লাভ সেটা আওয়ামী লীগের অনেক বেশি হয় আমার থেকে। কিন্তু আপনারা নিস্তেজ হয়ে গেলে তখন কিন্তু আমার গামছাই নৌকাকে শক্ত করে ধরে রাখবে। নৌকার আগে তো তবু বাদাম ছিলো এখন তাও নাই।

ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইলের সহসভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, ঘাটইল উপজেলার সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার প্রমুখ।

শেয়ার করুন

বাংলাদেশ ভালো না লাগলে পাকিস্তান চলে যান: ফখরুলকে কাদের সিদ্দিকী

তারিখ : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩