০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বাড়াবাড়ি করতে চাইলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে : কৃষিমন্ত্রী

  • তারিখ : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 437

অনলাইন ডেস্ক :

‘১০ ডিসেম্বর সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবে না’, উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘বাড়াবাড়ি করতে চাইলে মতিঝিল থেকে হেফাজত যেরকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল, সেরকম পরিষ্কার হয়ে যাবে।’

সোমবার ঢাকায় খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‌‘কোনোক্রমেই অসাংবিধানিক পদ্ধতিতে সরকারের পতন হবে না। সরকারের পতন ঘটাতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বিএনপি আন্দোলন করে আর হুমকি দিয়ে নির্বাচিত সরকারের পতন ঘটাতে পারবে না-উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হবে।’ আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস

শেয়ার করুন

বাড়াবাড়ি করতে চাইলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে : কৃষিমন্ত্রী

তারিখ : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২