০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বিদ্যুতের দাম বাড়ালে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে- চরমোনাই পির

  • তারিখ : ১১:৪০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / 385

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপদে ফেলবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির যুক্তি তৈরি করবে। এর প্রভাবে সব পণ্যের দাম বহুগুণ বাড়বে।’ বুধবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবে এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরমোনাই পির।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুব অসহায় জীবনযাপন করছে। দেশের খেটে খাওয়া মানুষ আজ অসহায় জীবনযাপন করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এরমধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আমরা বিইআরসিকে মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

চরমোনাই পির বলেন, দেশে দুর্নীতির হরিলুট শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে ৮ লাখ কোটি টাকা। এসব দুর্নীতি বন্ধ করলে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দামসহ কোনো কিছুরই দাম বাড়ানোর প্রয়োজন হবে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান চরমোনাই পির।

শেয়ার করুন

বিদ্যুতের দাম বাড়ালে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে- চরমোনাই পির

তারিখ : ১১:৪০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২