০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কুমিল্লা হতে ৩০ রোহিঙ্গা আটক

  • তারিখ : ১০:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 398

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে সময় নারী- শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকালে তাদের কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।

বুড়িচং থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৫ টি পরিবার অবৈধ ভাবে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৬ জন শিশু। এসব রোহিঙ্গারা বুধবার সড়ক পথে যানবাহন পাল্টে পাল্টে কক্সবাজার থেকে কুমিল্লা আসে। বৃহস্পতিবার তারা ভারতে প্রবেশের চেষ্টা চালায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, সীমান্ত পাড়ি দেওয়ার সময় খাড়েরা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে বুড়িচং থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে কক্সবাজারে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কুমিল্লা হতে ৩০ রোহিঙ্গা আটক

তারিখ : ১০:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২