০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মাস্ক দেয়ায় চীনের প্রেসিডেন্টের প্রতি বিএনপির কৃতজ্ঞতা

  • তারিখ : ১০:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • / 1157

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে বিপুল পরিমাণ মাস্ক অনুদান দেয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও চায়না কমিউনিস্ট পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।

তিনি বলেন, চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির পক্ষ থেকে বুধবার সকাল ১১টায় ঢাকার চীনা দূতাবাস বিপুল পরিমাণ মাস্ক- এর একটি অনুদান চালান বিএনপির কাছে হস্তান্তর করেছে।

বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে এই অনুদান গ্রহণ করেন।

এই অনুদান দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রেসিডেন্ট ও চায়না কমিউনিস্ট পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

“ যুগান্তর ”

শেয়ার করুন

মাস্ক দেয়ায় চীনের প্রেসিডেন্টের প্রতি বিএনপির কৃতজ্ঞতা

তারিখ : ১০:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০