১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যুব মহিলা লীগের বিক্ষোভ

  • তারিখ : ০৮:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / 637

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুব মহিলা লীগ।

বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ এর নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর সরকারের উন্নয়নের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। তিনি আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে।

এ সময় মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ, সদর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সুরাইয়া আক্তার, নবীপুর পূর্ব ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিমুল বেগম, সাধারণ সম্পাদক নিলুফা বেগম, কামাল্লা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, যাত্রাপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফারজানা আক্তার, সাধারণ সম্পাদক সালমা আক্তার সহ উপজেলার ২২টি ইউনিয়ন পর্যায়ের যুব মহিলা লীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মুরাদনগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যুব মহিলা লীগের বিক্ষোভ

তারিখ : ০৮:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩