০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগর থানায় সার্ভিস ডেক্স ও গৃহহীনদের গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

  • তারিখ : ০৪:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / 712

আরিফ গাজী।।

দেশের ৬৫৯টি থানার ন্যায় কুমিল্লার মুরাদনগর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত পুলিশের সার্ভিস ডেস্ক গতকাল রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সার্ভিস ডেস্ক এবং ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের ওপর একটি অডিও-ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

হেল্প ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বার্তা এই পুলিশকে জনগণের পুলিশ হতে হবে। আমি মনে করি এই হেল্প ডেস্ক প্রতিষ্ঠার মাধ্যমে নারী-শিশু, বয়স্ক প্রতিবন্ধীদের সেবাদান করা এবং গৃহহীনদের গৃহ দেওয়া এটা জনগণের পুলিশেরই কাজ। আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করেছেন। বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্ক স্থাপিত হওয়ায় নারীদের জন্য অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, দারোরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনিসহ থানার বিভিন্ন পুলিশ সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম, রংপুর, খুলনার বিভিন্ন থানায় সংযুক্ত হয়ে উপকারভোগী এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

শেয়ার করুন

মুরাদনগর থানায় সার্ভিস ডেক্স ও গৃহহীনদের গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

তারিখ : ০৪:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২