মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৫ জুন
- তারিখ : ১১:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / 725
আরিফ গাজী।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন মামলা জনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৫ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে নতুন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে
দায়িত্ব নেয়ার পর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে।
ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।







