০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে অগ্নিকান্ডে শিশু নিহত

  • তারিখ : ১০:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / 381

আরিফ গাজী ।।

কুমিল্লার মুরাদনগরে ঘুমের ঘরে অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে এবং টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র।

শনিবার অনুমানিক রাত একটায় বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়ীতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।জানা যায়, নিহতের বাবা ইব্রাহিম মিয়া সৌদিআরবে থাকেন। ঘটনার আগের দিন মুজাহিদকে বাসায় রেখে তঁার মা ফেরদৌসি বেগম অপর দুই সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ি যায়।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এক প্রতিবেশি হঠাৎ তাদের ঘরে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুরু করেন। তার শুর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস কে খবর দেয়।

ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর আগেই ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামল পুড়ে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে ্এনেছি। এসময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত হয়েছে।

বাঙ্গরা বাজার থানা ওসি কামরুজ্জামন তালুকদার বলেন অগ্নিকান্ডে নিহত কিশোর মুজাহিদের পরিকারের কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় সুরতহাল রিপোর্ট করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, ‘খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানা ওসি কামরুজ্জামন তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এবং জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের পরিবারকে
পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।’

শেয়ার করুন

মুরাদনগরে অগ্নিকান্ডে শিশু নিহত

তারিখ : ১০:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১