০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে নৈশ প্রহরীর মৃত্যু

  • তারিখ : ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / 669

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তরব আলী (৬৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন নৈশ প্রহরী। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশ প্রহরী তরব আলী গাংগাটিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও আহত কামাল মিয়া (৪২) একই গ্রামের মতিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মুরাদনগর উপজেলা সদর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স বাখরাবাদ বাজারে এসে বামে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিউটিতে থাকা দুই নৈশ প্রহরীকে চাপা দেয়। এতে নৈশ প্রহরী তরব আলী ঘটনাস্থলেই মারা যান।

অপরজনকে গুরুতর আহত অবস্থায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে আছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

মুরাদনগরে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে নৈশ প্রহরীর মৃত্যু

তারিখ : ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২