০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৪ জন গ্রেফতার

  • তারিখ : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • / 761

মুরাদনগর প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের হাসান ব্রিকস্ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে ডাকাত সর্দার জামাল মিয়া (৩৫), একই ইউনিয়নের রহিমপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে ইয়ামিন (২০), নবীপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে নাজমুল হাসান (২৪) ও ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল সুমন (২৪)।

মুরাদনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এই ডাকাত চক্রটি উপজেলাসহ আশপাশের কয়েকটি থানা এলাকায় ডাকাতি করে আসছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমের নেতৃত্বে উপ-পরিদর্শক সমির ভট্টাচার্যসহ সঙ্গীয় ফোর্স ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার ডাকাত।

পরে তাদের দেয়া তথ্যমতে ডাকাত সর্দার জামালের বাড়ি থেকে গত ১৭ই জানুয়ারী রাতে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভিংলাবাড়ি এলাকা থেকে ছিনতাই হওয়া ৬ হাজার কেজি শুটকি উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ডাকাতি প্রস্তুতি নেয়ার সময় ৪জনকে গ্রেপ্তার করে তাদের দেয়া তথ্যমতে ছিনতাই হওয়া ৬ হাজার কেজি শুটকি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

মুরাদনগরে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৪ জন গ্রেফতার

তারিখ : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২