০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • তারিখ : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / 446

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ প্রঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা যুবলীগ।

পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।

এসময় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের পক্ষথেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর সমাপ্তি ঘটে।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএথর নির্দেশনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সভাপতিত্বে ও সদস্য জহিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম সাহেদ, মোর্শেদ খান, হুমায়ুন কবির, শাহজাহান খান বাবুল, জাহাঙ্গীর আলম সরকার, ওমর ফারুক দেলোয়ার, সাহেদুল ইসলাম সুজন, যুবলীগ নেতা রকিবুল শামীম, রফিকুল ইসলাম হিন্দি, মোশারফ হোসেন, মাহাবুব আলম, মোজাম্মেল চৌধূরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারিখ : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০