১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে এক কেজি গাঁজাসহ আটক ২

  • তারিখ : ১২:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / 443

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হাবিব (২৪) উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও আরিফ (২৯) রহিমপুর গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই নজরুল ইসলামের নের্তৃত্বে এক দল পুলিশ উপজেলা সদরের পাশে নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাবিব ও আরিফকে আটক করা হয়।

এ সময় তাদের সাথে থাকা উপজেলার গুঞ্জুর বটতলী গ্রামের মহরম আলীর ছেলে ফারুক (২৭) পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে এক কেজি গাঁজাসহ আটক ২

তারিখ : ১২:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২