০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে এমপি ইউসুফ হারুনের নির্দেশে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

  • তারিখ : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / 1102

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুরাদনগর থানা আওয়ামী যুবলীগ। মুরাদনগর থানার ১২টি ইউনিয়নে প্রায় ৩’শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার দুপুরে মুরাদনগর থানা আওয়ামী যুবলীগে ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ব্যবসায়ী আবু কাউসার সরকার, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায় আবদুল্লাহ নজরুল, মুরাদনগর থানা যুবলীগের সদস্য ওমর ফারুক দেলোয়ার, জহিরুল ইসলাম জুয়েল, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, শরিফ খান, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাহাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরাফাত বাবু প্রমূখ।

এসময় মুরাদনগর থানা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন বলেন, আমার নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে আমরা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যতদিন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকে ততদিন যেন আমরা এইসব অসহায় মানুষের পাশে থাকি।

শেয়ার করুন

মুরাদনগরে এমপি ইউসুফ হারুনের নির্দেশে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

তারিখ : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০