০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে এসিল্যান্ড নাজমুল হুদার অভিযানে ২০টি ড্রেজার মেশিন জব্দ

  • তারিখ : ১০:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / 438

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে তিন ফসলী কৃষি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা।

এ সময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ অনুসারে একদিনে রেকর্ড পরিমান ২০টি অবৈধ ড্রেজার মেশিন ও ১১শত পাইপ বিনষ্ট করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্ব ধইর পূর্ব ও পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ ও জানঘর গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, মুরাদনগর উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলী কৃষি জমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী এযাবত কালের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মুরাদনগরে ড্রেজার অভিযানের মাধ্যমে আয়রন ম্যান হিসেবে পরিচিতি পাওয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ২০টি অবৈধ ড্রেজার মেশিন ও ২২হাজার ফুট পাইপ বিনষ্ট করেন। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানার এসআই আজিজ ও সংগীয় ফোর্স।

এই অভিযানের ফলে জমি হারাতে বসা কৃষকদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। নবীয়াবাদ গ্রামের কৃষক শাহ আলম বলেন আমি ভেবে ছিলাম যে আমার শেষ সম্বল জমিটা মনে হয় আর রাখতে পারবো না, কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার আইসা আমার জমিডা রক্ষা করছেন। আমি এখন জমিডা চাষ করে বাচতে পারমু।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার তিন ফসলী সকল কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে এসিল্যান্ড নাজমুল হুদার অভিযানে ২০টি ড্রেজার মেশিন জব্দ

তারিখ : ১০:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩