০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে গাঁজাসহ আটক ১

  • তারিখ : ০৯:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / 432

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ ছবির ইসলাম ছগির (৩৫) নামে একজনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার রাতে মুরাদনগর থানাধীন যাত্রাপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ ছবির ইসলাম ছগির উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর মধ্যপাড়ার মৃত মুর্শিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাপুর মধ্যপাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিমের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান করেন।

এ সময় মোঃ ছবির ইসলাম ছগিরকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, আটককৃত ছবির ইসলাম ছগিরের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় মামলা হয়েছে। কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে গাঁজাসহ আটক ১

তারিখ : ০৯:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২