১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০১:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 817
আরিফ গাজী , মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে এক কেজি গাঁজাসহ রুহুল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রুহুল আমিন (৩০) উপজেলার পৈয়া পাথর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোর্শেদ আলম ও এএসআই হানিফ তাদের সঙ্গীয় ফোর্সসহ পৈয়াপাথর গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী রুহুল আমিনের বাজারের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০১:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১