০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • তারিখ : ১০:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • / 560

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কোরবানপুর গ্রামে গাছের ডালে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাঙ্গরাবাজার থানা পুলিশ এই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (মর্গে) প্রেরণ করে।

নিহত গৃহবধূ নাইমা আক্তার(২৮) উপজেলার কোরবানপুর গ্রামের মহসিন মিয়ার স্ত্রী ও বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ঘেঠা গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে।

বাঙ্গরাবাজার থানার এসআই কৃষ্ণ মোহন জানায়, মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের মহসিন মিয়ার স্ত্রী নাইমা আক্তার বৃহস্পতিবার রাতে তার স্বামী সন্তানদের নিয়ে ঘরে ঘুমাতে চলে যান। রাতের কোন এক সময় তার স্বামীর অগোচরে ঘর থেকে কিছু দুরে খালেরপাড়ে একটি গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যদেরও কোন অভিযোগ নেই। তবুও এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা, কি কারনে আত্মহত্যা করতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাংসারিক জীবনে তাদের ২বছর ও ৫বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

শেয়ার করুন

মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তারিখ : ১০:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১