০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • তারিখ : ০৮:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • / 844
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রাম পুলিশদের কাজে সহায়তার লক্ষে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকতার্ সূফি আহাম্মদ, ইউপি সচিব রফিকুল ইসলাম, নাইম সরকার, জালাল উদ্দিন, চন্দন কুমার, জাকির হোসেন, কবির হোসেন, কৃষ্ণ চন্দ্রসহ সকল সচিববৃন্দ।
মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৪৪জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ শওকত ওসমান বাইসাইকেল বিতরণের পূর্বে নবীপুর পশ্চিম ও মুরাদনগর সদর ইউনিয়নের ১৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

মুরাদনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

তারিখ : ০৮:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১