০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে জাগ্রত সিক্সটিন টিমের রিকশা ও সেলাই মেশিন বিতরণ

  • তারিখ : ১২:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • / 718

আরিফ গাজী :

ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হতদরিদ্র পরিবারের মাঝে রিকশা ও সেলাই মেশিন বিতরণ করেছে ‘জাগ্রত সিক্সটিন টিম’।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের গাইডুলি গ্রামে সংগঠনের নিজস্ব অর্থায়নে ১৩ টি অসহায় পরিবারের মাঝে ৩টি রিকশা ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় ‘জাগ্রত সিক্সটিন টিম’ এর সভাপতি মোঃ রাশেদ আলম, ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মীর, কবি ও অ্যাডভোকেট সাইফুল আলীম, ব্যবসায়ী আক্তারুজ্জামান ভুইয়া, ধামঘর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবদুল আউয়াল মীর, সংগঠনের সদস্য জাকারিয়া, মেহেদী, হিমেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ কালে ‘জাগ্রত সিক্সটিন টিম’ এর সভাপতি মোঃ রাশেদ আলম বলেন, করোনা মহামারীতে বিভিন্ন কল-কারখানা, শিল্প-প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শ্রমিক ছাঁটাইয়ের ফলে সবাই এখন কর্মহীন। তাদের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ।

আমরা এর আগেও বিভিন্ন সময় আমাদের এই সংগঠন থেকে প্রায় ২ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

সমাজের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আমাদের এই কর্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে জাগ্রত সিক্সটিন টিমের রিকশা ও সেলাই মেশিন বিতরণ

তারিখ : ১২:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১