১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ডাকাতির মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

  • তারিখ : ০৭:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • / 514

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার গাঙ্গেরকুট গ্রাম থেকে ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামী মিন্টু(৪১)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার আন্দিকুট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী গাঙ্গেরকুট গ্রামের মুরশিদ মিয়ার ছেলে।

জানা যায়, গাঙ্গেরকুট গ্রামের চুরি ডাকাতি, ও মাদকসহ একাধিক মামলার আসামী ব্যবসায়ী মিন্টু ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই সাখাওয়াত, কৃষ্ণ মোহন, ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ মিন্টকে আটক করে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন গ্রেফতারকৃত মাদক কারবারি মিন্টুর বিরুদ্ধে পূর্বে বাঙ্গরাবাজার ও মুরাদনগর থানায় ১টি ডাকাতি ১টি চুরি ও ৫টি মাদকের মামলা রয়েছে। রবিবার দুপুরে আরো একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ডাকাতির মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

তারিখ : ০৭:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২