১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ডালপা ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন 

  • তারিখ : ০৫:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 1040
আরিফ গাজী:
খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রামে ‘ডালপা ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ডালপা নেদায় ইসলাম দাখিল মাদ্রাসা খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খাঁন।
এসময় তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই ফুটবল একাডেমী করা হয়েছে। আমাদের আগামী প্রজন্মের যুবকরা খেলাধুলায় মনোযগী হলে তাদের মাদক থেকে দূরে থাকা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম হায়দার, ইউপি সদস্য জালাল উদ্দিন, ডালপা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ রাসেল ভূইয়া প্রমুখ।
একাডেমী প্রতিষ্ঠায় সার্বিক সহযোগীতা করেন, ইসমাঈল, আনিছ, সাইদুল, লিটন ও কামরুল। উদ্বোধন শেষে ডালপা ফুটবল একাডেমী’র খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

মুরাদনগরে ডালপা ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন 

তারিখ : ০৫:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০