০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

  • তারিখ : ১০:০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • / 3577

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে পুকুর থেকে বিকাশ চন্দ্র বর্মণ নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা সদরের জালো বাড়ী এলাকার চিন্তা হরণের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিতহ বিকাশ চন্দ্র বর্মণ (১৬) উপজেলা সদরের জালো বাড়ীর প্রহ্লাদ চন্দ্র বর্মণের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, শুক্রবার দিবাগত রাতে লক্ষি পুজো চলা কালিন সময়ে পরিবারের লোকজনের উপস্থিতিতে পরিচিত কেউ মোবাইল ফোনে তাকে অন্যত্র যেতে বলে। এসময় পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে সে পাশ কাটিয়ে কিছুক্ষণ পরে আসছি বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ছেলে রাতে বাড়ী না ফেরায় পরদিন শনিবার মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়রী করেন বাবা প্রহ্লাদ চন্দ্র বর্মণ। নিখোঁজ হওয়ার পুরোটা সময় বিকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে নিহতের বাড়ীর সামনের চিন্তা হরণের পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন লাশ সনাক্ত করে মুরাদনগর থানায় খবর দেয়।

এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, পুকুরে গলাকাটা মরদেহ ভেসে উঠার খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসা বাদের জন্য অজয় নামের একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

তারিখ : ১০:০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০