১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে বিদ্যুৎ চুরি করে অটোরিক্সা চার্জ, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

  • তারিখ : ০১:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 399

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে অটোরিক্সা চার্জ করার অপরাধে একটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দ্রনাইল বাজারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-১ বাঙ্গরা জোনাল অফিসের নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানার যৌথ অভিযানে এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

এ সময় ০৮/১০টি চার্জারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঙ্গরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: রেজাউল করিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে।

আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানা পুলিশ যৌথ ভাবে চন্দ্রনাইল বাজারে শাহ আলমের গ্যারেজে অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ সংযোগের সত্যতা পাই। আমরা তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করি এবং আলামত হিসেবে কিছু অটোরিক্সার চার্জার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

মুরাদনগরে বিদ্যুৎ চুরি করে অটোরিক্সা চার্জ, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

তারিখ : ০১:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২