১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে বেইলি ব্রিজে একসঙ্গে দুই গাড়ি উঠতেই ভেঙে পড়লো সেতু

  • তারিখ : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • / 377

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ-নবীনগর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মুরাদনগর ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন বিপাকে।

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়ুইবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার বিকেলে ব্রিজে বালুবোঝাই একটি ট্রাক ওঠে, একই সময় অপরদিক থেকে একটি অটোরিকশা উঠলে বেইলি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুন ভাবে নির্মাণ করা হবে।

সড়ক ও জনপথ কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটির মেরামত কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে যাতায়াত কারী যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।

শেয়ার করুন

মুরাদনগরে বেইলি ব্রিজে একসঙ্গে দুই গাড়ি উঠতেই ভেঙে পড়লো সেতু

তারিখ : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২