০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ভাঙা কালভার্টে দুর্ভোগে দুই উপজেলার লক্ষাধিক মানুষ

  • তারিখ : ০৩:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 541

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়ায় একটি বড় কালভার্ট এক সপ্তাহ ধরে ভেঙে আছে। এতে বন্ধ রয়েছে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক। দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকায় কালভার্টের মাঝের অংশ ভেঙে যায়। এরপর স্থানীয়রা দুর্ঘটনার আশঙ্কায় বাকি অংশ ভেঙে সেটিতে যান চলাচল বন্ধ করে দেন। এদিকে কালভার্ট ভেঙে গেলেও সড়ক বন্ধের সাইনবোর্ড দেওয়া হয়নি। ভাঙা স্থানে করা হয়নি কোনো বিকল্প সেতু। সে কারণে লোকজনকে সেতুর কাছে এসে ফিরে যেতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন মুরাদনগর ও দাউদকান্দি উপজেলার বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, কালভার্ট নির্মাণের আগে খালে বিকল্প সড়ক নির্মাণ করা প্রয়োজন। এতে চলাচল স্বাভাবিক থাকবে।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আরমান মিয়া বলেন, কালভার্টের মাঝের অংশ ভেঙে গেছে। এরপর স্থানীয়রা দুর্ঘটনার আশঙ্কায় বাকি অংশ ভেঙে দেয়। আপাতত ওপরের অংশ সংস্কার করে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা নিজেদের অর্থায়নে সংস্কারের কাজ শুরু করেছি।

উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী বলেন, আমরা আপাতত সংস্কার করে দেব। পরবর্তীতে কালভার্ট নির্মাণ করা হবে। বিকল্প সড়ক করা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখা হবে।

শেয়ার করুন

মুরাদনগরে ভাঙা কালভার্টে দুর্ভোগে দুই উপজেলার লক্ষাধিক মানুষ

তারিখ : ০৩:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩