০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ড্রেজার জব্দ

  • তারিখ : ০১:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / 535

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এ সময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ৪টি ড্রেজার মেশিন জব্দসহ মাটি সরবরাহের কাজে ব্যবহৃত প্রায় ২শ পাইপ ধ্বংস করা হয়েছে।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যনমশ উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর, যাত্রাপুর ও রঘুনাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা।

এ সময় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর
থানা পুলিশ।

জানা যায়, উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি চক্র। ফলে কৃষি জমি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এসব মাটি খেকো ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী
চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ড্রেজার জব্দ

তারিখ : ০১:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২