১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে মসজিদ থেকে বিষধর সাপসহ ডিম উদ্ধার

  • তারিখ : ০৬:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / 1067

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে একটি অস্থায়ী মসজিদ থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর সাপসহ ডিম উদ্ধার করেছে এক সাপুড়ে।

শুক্রবার বিকালে উপজেলার বাখরনগর পূর্ব পাড়ার হাজ্বী আনছর আলী মোল্লাবাড়ি মসজিদ থেকে ডিমসহ সাপটি উদ্ধার করা হয়। এ সময় সাপ ধরা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

স্থানীয়রা জানান, গত কিছুদিন পূর্বে নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ভেতরে গিয়ে দেখে একটি সাপ লম্বা হয়ে পড়ে আছে। মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি গর্তে ডুকে পড়ে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা মাধবপুরের হানিফ মিয়া নামের এক সাপুড়েকে খবর দেন।

খবর পেয়ে শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সাপ ধরার অভিযান শুরু করেন সাপুড়ে হানিফ। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটিকে ধরতে সক্ষম হয় সাপুড়ে হানিফ মিয়া। পরে ওই স্থানটি খুরে বেশ কিছু সাপের ডিম উদ্ধার করা হয়। সাপটিকে ধরার পর এখন মুসল্লিদের মনে স্বস্থি ফিরে এসেছে।

সাপুড়ে হানিফ জানান, উদ্ধার হওয়া সাপটি কালি ফানুস।

শেয়ার করুন

মুরাদনগরে মসজিদ থেকে বিষধর সাপসহ ডিম উদ্ধার

তারিখ : ০৬:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০