০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • তারিখ : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / 655

আরিফ গাজী :

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনীপেশার মানুষ।
শনিবার প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে মুরাদনগর উপজেলা পরিষদ চত্তরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।

সকাল ৬টা ৪০ মিনিটে মুরাদনগর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
আবদুস সামাদ শিকদার, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর প্রেসক্লাব সহ উপজেলা আ’লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলার সকল কার্যালয়ের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

সকাল ৮টায় মুরাদনগর ডি.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিল্পকলার আয়োজনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সমাবেশ, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহন, শরীরচর্চা প্রদর্শন করা হয়। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণ শেষে বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, মুরাদনগর থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার (ওসি) শফিউল আলম, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, ইউপি চেয়ারম্যান বিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজসহ সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও সকাল ১২টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়াসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, খেলাধূলা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

তারিখ : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩