১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • তারিখ : ০৭:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / 367

আরিফ গাজী :

অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কবি নজরুল মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী যুবলীগ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল।

উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী।

আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল।

শেয়ার করুন

মুরাদনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারিখ : ০৭:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১