০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

  • তারিখ : ১১:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / 575

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে আমেনা খাতুন (৮১) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী। বুধবার দিবাগত রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা আমেনা খাতুন।

বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বৃদ্ধার নাতি সাগর সকালের খাবার খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমেনা খাতুন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিবারের সদস্যদের সাথে পারিবারিক কলহ চলে আসছিল ওই বৃদ্ধার। তাদের ধারণা ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে বলেন এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

তারিখ : ১১:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩