০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে রাষ্ট্রীয় মযার্দায় মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন

  • তারিখ : ০৭:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / 1139
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাজী মোঃ খোরশেদ আলম চৌধূরীর দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মুরাদনগর উপজেলা সদরের কলেজ পাড়া চৌধূরী বাড়ীর মৃত আব্দুল কাদের চৌধূরীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সদরের বড় মাদ্রামা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মুরাদনগর উপজেলা প্রশানের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধূরী কে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজ শেষে ক্যাপ্টেন এস কে এম সাদমান হোসেন এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টেরমেন্ট সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম চৌধূরীকে মুরাদনগর কেন্দ্রিয় কবরস্থানে দাফন করে বিদায়ী সালাম প্রদান করেন সেনাবাহিনীর একটি টিম।
পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে তিনি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে খোরশেদ আলম চৌধূরী স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

মুরাদনগরে রাষ্ট্রীয় মযার্দায় মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন

তারিখ : ০৭:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১