০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের দাফন সম্পন

  • তারিখ : ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • / 488

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মমিনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন নবীয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে ক্যাপ্টেন ফরহান এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টমেন্ট সেনাবহানীর ১২ সদস্যের একটি টিম পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করেন।

এর আগে মুরাদনগর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যজিস্টেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) সাইফুল ইসলাম কমল, বাঙ্গরা বাজার থানার সাবইন্সপেক্টর মোহন, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, ও সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। বুধবার ভোর ৫টায় ক্যান্টমেন্ট সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি উপজেলার পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও তার এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের দাফন সম্পন

তারিখ : ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১