১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে রাস্তার দাবিতে অবরুদ্ধ ৪ গ্রামের মানুষের মানববন্ধন

  • তারিখ : ১১:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 570

আরিফ গাজী।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেই রাস্তা চালুর দাবীতে ৪ গ্রামের অবরুদ্ধ সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অবরুদ্ধ হয়ে পড়া ২৫টি হিন্দু পরিবারের সদস্যসহ ৪ গ্রামের প্রায় দুই হাজার সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে কুড়াখাল বাজারের মূল সড়কটি ৩০ মিনিট অবরোধ করেন অবরুদ্ধ পরিবার ও এলাকাবাসীরা।

সম্প্রতি উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল বাজারের ৭০ বছরের পুরোন যান চলাচলের সরকারি রাস্তায় হঠাৎ করে দোকান নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয় কুড়াখাল গ্রামের মৃত আবু সরকারের ছেলে বাতেন সরকার। ফলে ৪ গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অবরুদ্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাদের সন্তানদের দুই কিলোমিটার পথ ঘুরে স্কুলে যেতে হয় এবং পাশের মসজিদ ও মন্দির আছে সেখানেও আমরা অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে। বাজার থেকে কোন কিছু ক্রয় করলে কুলি দিয়ে অনেকটা পথ ঘুরে বাড়ী যেতে হয়। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয়। তাই নিরুপায় হয়ে আজকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এই মানবন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা অবরুদ্ধ পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আমাদের করার কিছু নাই, আমরা ১টি পরিবারের কারণে অসহায় হয়ে গেছি। গত কিছু দিন আগে আমার গর্ভবতী বোনকে রাস্তা না থাকায় ঠিক সময়ে হাসপাতালে নিতে পারিনি সে তার আগেই মৃত্যুবরণ করেন। আমরা ইউনিয়ন পরিষদ থেকে ওখানে গেলে, মহিলা নিয়ে আসে। তাদের উচ্চবাচ্য হয়, মারামারি করতে চায়, আমরা তো ওখানে গিয়ে মারামারি করতে পারি না এবং ফোর্স এপ্লাই করতে পারি না, এটা ম্যাজিস্ট্রেট দ্বারা সম্ভব। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।

শেয়ার করুন

মুরাদনগরে রাস্তার দাবিতে অবরুদ্ধ ৪ গ্রামের মানুষের মানববন্ধন

তারিখ : ১১:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১