১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচিকে হত্যার চেষ্টা, ভাতিজাসহ গ্রেফতার ২

  • তারিখ : ১১:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 372

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শাহগোদা এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচিকে হত্যার উদ্দেশ্যে মারধর করার ঘটনা ঘটেছে।

এঘটনায় বাঙ্গরাবাজার থানায় মামলা দায়েরের পর প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শাহগদা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীরা উপজেলার শাহগোদা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন(৪৫), একই গ্রামের মৃত
পাসন মিয়ার ছেলে মুনায়েম হোসেন(৫০)।

জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহগোদা গ্রামের মৃত পাষন মিয়ার পরিবারের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে মৃত সিদ্দিকুর রহমানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের
ধরে কিছুদিন পূর্বে সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ৫/৭ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জায়গা দখলের জন্য পাষন মিয়ার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।

এ সময় পাষন মিয়ার স্ত্রী হাসিনা বেগম প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে এলোপাথারী পিটিয়ে জখম করে। এসময় তার একটি হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্তক জখম হয়।

এ সময় তার শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ছেলে এরশাদ মিয়া বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বাঙ্গরাবাজার থানায়
একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরাবাজার থানার এসআই মোহাম্মদ হোসেন ফাহিম বলেন মামলায় এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচিকে হত্যার চেষ্টা, ভাতিজাসহ গ্রেফতার ২

তারিখ : ১১:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২