০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা

  • তারিখ : ০২:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / 618

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধ ও ২য় ধাপ মোকাবেলায় সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছেন ভাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ এর নের্তৃত্বে ভাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান।

জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার সদর এলাকা, কোম্পানিগঞ্জ বাজার, নহল চৌমুহনী, বাখরাবাদ বাজারসহ বিভিন্ন স্থানে লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, বিক্রেতারা মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করা, অপ্রয়োজনীয় ভাবে মাক্স না পরে ঘর থেকে বাহিরে বের হওয়াসহ বিভিন্নভাবে সরকারের নির্দেশনা ভঙ্গ করার অপরাধে তাদেরকে ভাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১২টি মামলার বিপরীতে ২৭১০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়া সরকারের ঘোষিত লকডাউন মানতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত মোবাইল ভাম্যমান আদালত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা

তারিখ : ০২:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১