১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থীর নিবার্চনী গণসংযোগে আ’লীগ নেতার হামলা

  • তারিখ : ০৭:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • / 562

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকরের নির্বাচনী গণসংযোগে হামলা, গুলিবর্ষণ ও ভাংচুরের অভিযোগ উঠেছে জেলা আথলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে। জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা উত্তর জেলা আথলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নৌকা মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের চাচা।

বুধবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট এলাকায় গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

এতে ১৮টি মোটরসাইকেল ভাংচুর এবং ১৫জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকর অভিযোগ করে বলেন, ওই ইউনিয়নের সাহেবনগর এলাকায় গণসংযোগ শেষে আমি রামচন্দ্রপুর বাজারে ফিরছিলাম। কুমিল্লা উত্তর জেলা আথলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ভাতিজা নৌকা মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সরকারসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে চাপিতলা গ্রামে যাচ্ছিলেন। জায়েদ আলী মার্কেট এলাকায় আমার গণসংযোগ দেখে তারা গাড়ি থেকে নেমে অতর্কিত হামলা চালায়। এ সময় কর্মীদের ১৮টি মোটর সাইকেল ভাংচুর করে আমাদের ওপর গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিনি বাঙ্গরা বাজার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

তবে অভিযোগ অস্বীকার করে কুমিল্লা উত্তর জেলা আথলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ভাতিজা নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সরকার জানান, তাদের নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো প্রকার হামলা করা হয়নি। ঘোড়া প্রতীকের প্রার্থী আবু বকর নিজেই একটি ঘটনার সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বকরের গণসংযোগে হামলা করা হয়েছে বলে আমি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থীর নিবার্চনী গণসংযোগে আ’লীগ নেতার হামলা

তারিখ : ০৭:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০