১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • তারিখ : ১১:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / 581

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফসহ ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মুরাদনগর প্রেসক্লাব, মুরাদনগর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও মুরাদনগরের সকল শ্রেণী পেশার সুশীল নাগরিক সমাজের এর ব্যানারে শুক্রবার বেলা ১১টার দিকে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

গত ২২ মে মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে সাংবাদিকদের পরিচয় গোনপ করে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাবিবুর রহমান নামের একব্যাক্তি মামলা দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, তার ব্যাক্তিগত অফিসে থাকা দুইজনকে মারধর ও ভাংচুর করা হয়। পরে আহতদের নিয়ে আজিজুর রহমান রনি নামের একব্যক্তি মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকেও বেধরক মারধর করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুরাদনগরের মুক্ত সাংবাদিকতার গলাচিপে ধরতে একটি কুচক্রী মহল মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

এ সময় বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রুবেল, সাংবাদিক ফাহাদ রহমান, এম এইচ শুভ, সাজ্জাদ হোসেন শিমুল, আলমগীর হোসাইন, নজরুল ইসলাম, ওসমান সরকার প্রমুখ।

শেয়ার করুন

মুরাদনগরে ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

তারিখ : ১১:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩