১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ২০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • / 379

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে ২০কেজি গাঁজাসহ স্বপন(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের গকুলনগর এলাকার হাসান ব্রিকসের সামনে থেকে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কৈশার গ্রামের মৃত সানু মিয়ার ছেলে।

জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মাদকের একটি বড় চালান নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের গকুলনগর অংশে হাসান ব্রিকসের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম ও এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মনপাড়া থানায়ও মাদকের মামলা রয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ২০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১