১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • তারিখ : ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / 1155
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে গোমতী বেড়িবাঁধের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(বাপাউবো)।
সোমবার দিনব্যাপী উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর মৌজার গোমতী বেড়িবাঁধ এলাকার উভয় পাশে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ৬৪ জেলা অভ্যন্তরস্ত নদী/খাল/জলাশয় সমূহের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশক্রমে অভিযানের অংশ হিসেবে রহিমপুর মৌজার গোমতী বেড়িবঁাধের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় এক কিলোমিটারেরও অধিক জায়গার ৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনেকবার নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত থাকবে।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকোশলী আবু তালেব, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম কমল, পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা কামাল উদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা  বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

মুরাদনগরে ৪৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

তারিখ : ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১